আবাহনীর প্রথম ‘ঐতিহাসিক’ জয় কিংসকে হারিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

আবাহনীর প্রথম ‘ঐতিহাসিক’ জয় কিংসকে হারিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
টানা ৫ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হলোটা কী? তারা কি ইপিএলের ক্লাব ম্যানচেস্টার সিটির মতো হয়ে গেল? এমন প্রশ্নই ঘুরছে কিংসের ফ্যানদের মুখে। যে দলের কখনো এক লিগে দুই বার হারের রেকর্ড ছিল না, তারাই কি না চলতি লিগে চার ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে! শুক্রবার এমনটাই ঘটেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকার কাছে ১-০ গোলে হেরেছে তারা। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে আবাহনী। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে আছে কিংস। আবাহনীর জয়কে ‘ঐতিহাসিক’ বলা যেতেই পারে। কেননা বিপিএল ফুটবলে আবির্ভাবের পর থেকে কিংসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি আবাহনী। আগের ১০

মোকাবিলায় ৮টিতেই হার, ২টি ড্র। তবে এবার একাদশ সাক্ষাতে এল তাদের বহু প্রতীক্ষিত ‘ঐতিহাসিক ও ‘প্রথম’ জয়। তাও আবার বিদেশী ছাড়াই! ১৭ দিনের ব্যবধানে তিনটি হার দেখল কিংস। মাঝে ফেডারেশন কাপে ফর্টিসের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। চলমান লিগে কিংসের এটা চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার। এর আগে ১০ জনের মোহামেডানের কাছে হারের স্বাদ পেয়েছিল তারা। আর সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচে ষষ্ঠ হার (এএফসি চ্যালেঞ্জ লিগে ৩, ফেডারেশন কাপে ১ ও লিগে ২ হার)। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। গোল করেন ফরোয়ার্ড সুমন রেজা, যিনি এর আগে দুই মৌসুমে কিংসের হয়ে খেলেছেন।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। একের পর এক আক্রমণ শাণায় তারা। ৫২ মিনিটে পেনাল্টিও পায় তারা। আছে সমতায় ফেরার সূবর্ণ সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা! মিগুয়েল ফেরেরা পেনাল্টি মিস করে বসেন। বা দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান