আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
কুমিল্লায় আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নগরীসহ শহরতলির বাসাবাড়িতে দিনে লাইনে গ্যাস মিলছে না। সকাল ৬টায় গ্যাস গেলে রাত ১০টার পর আসে। এতে লক্ষাধিক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট এক মাস পেরিয়ে গেলেও মিলছে না কোনো সমাধান। কবে নাগাদ এ সংকটের নিরসন হবে, তা বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জানা যায়, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নগরী এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। আবাসিক খাতে দিনভর গ্যাস না পেয়ে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছে। নগরীর কান্দিরপাড়, বাগানবাড়ী, নতুন চৌধুরীপাড়া, চর্থা, সংরাইশ, হজরতপাড়া, নূরপুর, চকবাজার, চাঁনপুর, শুভপুর, শহরতলির বালুতুপা, চাঁপাপুর, বিবির বাজার এলাকায়

গ্যাস সংকট বেশি। এসব এলাকায় দিনভর গ্যাস থাকে না। আবার রাতেও নিভু নিভু করে চুলা জ্বলে। গৃহিণীরা জানান, সময়মতো গ্যাস পাওয়ায় রান্না করতে তাদের বেগ পেতে হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। নগরীর চর্থা এলাকার গৃহিণী সুরাইয়া বেগম বলেন, দিনভর আমরা কোনো প্রকার রান্নাবান্না করতে পারি না। নগরীর সংরাইশ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, পূর্বঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ রাখা ঠিক না। সংকট এক মাস অতিবাহিত হলেও মিলছে না কোনো সমাধান। এমতাবস্থায় আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছি। তিনি আরও বলেন, লাইনে গ্যাস না থাকলেও বিল তো ঠিকই নেবে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন,

গ্যাসের চাহিদা যে পরিমাণে বাড়ছে অথচ সে পরিমাণে উৎপাদন বাড়ছে না। বিশেষ করে শীতে গ্রাহকদের গ্যাসের চাহিদা বেড়ে যায়। তিনি আরও বলেন, ৩০ বছর আগের ৭০ পিএসআই এর পাইপলাইনে বর্তমানে বিপুলসংখ্যক গ্রাহকের চাহিদা পূরণ করা কঠিন। এরপরও আমরা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কারিগরি টিম মাঠে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা