আবারও ভারতীয় রুপির রেকর্ড দরপতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

আবারও ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড দরপতন ঘটেছে। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের পরের দিন মঙ্গলবার এই রেকর্ড দরপতন ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার ১ ডলারের বিপরীতে রুপির দর ছিল ৮৪ দশমিক ৮৫৫০। এর আগে সর্বনিম্ন দর ছিল ৮৪ দশমিক ৭৫ রুপি। ব্যবসায়ীরা জানিয়েছেন, রুপির দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসাবে সঞ্জয়ের নাম ঘোষণা করে সরকার। বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করবেন । বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সচিব পদে রয়েছেন তিনি। তিন বছরের মেয়াদে তাকে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। ডলারের বিপরীতে রুপির পতন ঠেকানো এবং মুদ্রাস্ফীতির হার নামানোই

তার কাছে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এ ছাড়া প্রবৃদ্ধি ও জিডিপির সূচক ঊর্ধ্বমুখী রাখার দিকেও নজর দিতে হবে তাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বগৌরবে অপতথ্য ও বিতর্কের জবাব দিচ্ছে পদ্মা সেতু: হয়ে উঠেছে স্থানীয় জিডিপি, উন্নয়ন ও ভরসার প্রতীক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৯, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না ফিলিপ সাংমার ১৪ দিনের জেল ঈদে ‘প্রিন্স’ ঘিরে বিশৃঙ্খলা, শো বাতিল ও ভাঙচুর ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি