আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, উত্তেজনা আরও বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, উত্তেজনা আরও বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আবদালির পর এবার ফতেহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। সোমবার মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়। সিন্ধু জলচুক্তি বাতিলের পর থেকে পাকিস্তান সরকার ‘অপারেশন সিন্ধু’ মহড়া চালিয়ে যাচ্ছে। গত শনিবারই পাকিস্তান আবদালি নামে ৪৫০ কিমি পাল্লার একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, জাতির সুরক্ষায় তার দেশ পুরোপুরি তৈরি। এক বিবৃতিতে তিনি বলেন, এই সফল পরীক্ষা ফের একবার প্রমাণ করল দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হাতে রয়েছে। পাকিস্তানের সেনা প্রচার মাধ্যম ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এই

ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য হচ্ছে সেনাবাহিনী যে যুদ্ধের জন্য প্রস্তুত, তা বোঝানো। এছাড়াও ক্ষেপণাস্ত্র আবদালির প্রযুক্তিগত এবং কৌশলগত নৈপুণ্য ও নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা পরীক্ষা করাও উদ্দেশ্য ছিল। এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে এ অভিযোগ নাকচ করে আসছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এ হামলার ঘটনাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর সপ্তম

দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলাবিনিময় হয়েছে। এরই মধ্যে প্রতিবেশী এই দুটি দেশই সীমিত পরিসরে হামলার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: দ্য ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল