আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫
     ৬:২৭ পূর্বাহ্ণ

আরও খবর

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর

আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২৭ 195 ভিউ
গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর তার সঙ্গে পচা গন্ধ, এ যেন আমেরিকার শহরজুড়ে এক নতুন দুর্ভোগের নাম। ডাস্টবিন উপচে পড়া আবর্জনা, বাতাসে মাছির ঝাঁক আর রাস্তাজুড়ে দুর্গন্ধ- এই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে দেশব্যাপী চলমান একটি শ্রমিক ধর্মঘটের কারণে। খবর বিবিসির। দেশটির অন্যতম বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘রিপাবলিক সার্ভিসেস’-এর কয়েক হাজার কর্মী তিন সপ্তাহ ধরে ধর্মঘটে রয়েছেন। কম বেতন ও সীমিত সুযোগ-সুবিধার অভিযোগে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের একাধিক শহরে এ ধর্মঘট ছড়িয়ে পড়েছে। টিমস্টার্স ইউনিয়ন বলছে, রিপাবলিক সার্ভিসেস তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী ন্যায্য আচরণ করছে না। তবে কোম্পানির পাল্টা অভিযোগ, ইউনিয়ন আলোচনার পরিবর্তে অচলাবস্থাকে উসকে দিচ্ছে। ম্যাসাচুসেটসের পরিচ্ছন্নতাকর্মী ট্রাকচালক মাইক ওর্তিজ বলেন, ‘আমরা যে

বেতন পাচ্ছি ততে চলা সম্ভব না। খরচ দিনকে দিন বাড়ছে।’ এই ধর্মঘটে দেশজুড়ে অন্তত দুই হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে লাখ লাখ নাগরিকের ওপর। গ্লস্টারসহ অন্তত ছয়টি শহর চুক্তি ভঙ্গের অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রিপাবলিক শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে গাড়ি চুরি, ভাঙচুর এবং হুমকির মতো গুরুতর অভিযোগ এনেছে, যা ইউনিয়ন সম্পূর্ণ অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য সংকট দ্রুত মানুষের জীবনে প্রভাব ফেলে, যা ধর্মঘটরত শ্রমিকদের অবস্থানকে আরও জোরালো করে তোলে। উদাহরণস্বরূপ, ফিলাডেলফিয়ায় মাত্র আট দিনের মধ্যেই একটি স্যানিটেশন ধর্মঘট চুক্তিতে রূপ নেয়। ওয়াশিংটনের লেসি শহরে এক সপ্তাহ পর সমঝোতা হলেও, অনেক শহরে এখনো সমস্যা রয়ে গেছে। স্থানীয়

প্রশাসন কখনো নিজের কর্মী দিয়ে, কখনো নতুন ঠিকাদার নিয়োগ করে আবর্জনা সরানোর চেষ্টা করছে। কিন্তু সেটাও সবখানে কার্যকর হচ্ছে না। বস্টনের মেয়র মিশেল উ কোম্পানিটিকে জরিমানা করার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ব্যর্থতা শহরের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ বিপাকে পড়া শহরের বাসিন্দারা বলছেন, ময়লা সরানো না হলে বাড়ছে মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব। মালডেন শহরের এক কফিশপ মালিক গ্লেইসি স্যান্টোস বলেন, ‘সপ্তাহে একবার ময়লা না সরালে আমরা ব্যবসা চালাতেই পারি না।’ খবরে বলা হয়, সর্বশেষ শুক্রবারের আলোচনাও ফলপ্রসূ হয়নি এবং এখনো নতুন কোনো বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি। ফলে আমেরিকার বহু শহরের নাগরিকদের জন্য এই ‘আবর্জনাময় গ্রীষ্ম’ কতদিন চলবে তা পরিষ্কার

নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী