আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই ডার্মায় অংশ নিচ্ছে সিওডিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫
     ১০:০৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই ডার্মায় অংশ নিচ্ছে সিওডিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৩ 89 ভিউ
বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী-দুবাই ডার্মা-২০২৫ এ অংশ নিচ্ছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। ত্বক ও চর্মরোগ বিদ্যার ক্ষেত্রে বিশ্বের সবচাইতে বড় এই আয়োজনে রিমার্ক এলএলসি ইউএসএ’র মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে অংশ নিচ্ছে সিওডিল। এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিচ্ছে রিমার্ক। সিওডিলের এই প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার স্কিনকেয়ার খাতের জন্য একটি মাইলফলক। সংশ্লিষ্টরা জানান, দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (দুবাই ডার্মা) আগামী ১৪-১৬ এপ্রিল দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং পৌনে দুই হাজার ব্র্যান্ড অংশ নিচ্ছে।

বরাবরের মতো এবারের আয়োজনেও থাকবে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিকস এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা এবং সেমিনার। এবারের আয়োজনে সিওডিল তাদের পণ্যের প্রদর্শনীসহ ত্বকরোগ ও ত্বক সুরক্ষায় উদ্ভাবিত নতুন পণ্য প্রদর্শন করবে। সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের দুবাই ডার্মায় উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ থাকবে সিওডিল। এতে অংশ নিচ্ছেন রিমার্ক এলএলসি ইউএসের প্রতিনিধি অলগা ইয়াকাভেনকা ও ওলা জ্যাজাক্সকাওক্সা। তাছাড়া বাংলাদেশের সেরা বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক, কিউ এম মাহবুবুল্লাহ, ডা. রাশেদ মাহমুদ খান, ডা. ঝুমু খান এবং ডা. জেসমিন মানজুর সিওডিলের আমন্ত্রণে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা

অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই আমাদের দুবাই ডার্মায় অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তিনি আরও জানান, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। সিওডিল ছাড়াও রিমার্ক এর অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকস এর বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবো আমরা। সুকান্ত দাস বলেন, ইতোমধ্যে সিওডিল মেডিকেল খাতের অন্যতম

প্রভাবশালী ‘ওয়ার্ল্ড জার্নাল অব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউস’ এ প্রকাশিত গবেষণা নিবন্ধে নিরাপদ স্কিনকেয়ার পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আশা করছি এ মেলায় গ্লোবাল মার্কেটে সিওডিল কাঙ্ক্ষিত রপ্তানি আদেশ পাবে। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের ওপর জোর দিয়ে রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। রিমার্কের নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে সিওডিল ডাক্তার ও রোগী, উভয়ের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনের দিকে ঝুঁকে প্রতিষ্ঠানটি যেমন পণ্যের সহজলভ্যতা

নিশ্চিত করেছে, তেমনি বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকেও শক্তিশালী করেছে। তাই এখন থেকে আমাদের বিদেশি নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। কারণ এখন আমাদের দেশেই বিশ্বমানের সেরা পণ্য তৈরি হচ্ছে। রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রকিবুল ইসলাম বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যে সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেড-কে বাংলাদেশের স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি ত্বক বিশেষজ্ঞদেরকে অ্যাকনি, অতিরিক্ত মেলানিন (হাইপারপিগমেন্টেশন) এবং আর্দ্রতার অভাবসহ বিভিন্ন ত্বকের

সমস্যার জন্য বিশ্বাসযোগ্য, গবেষণাভিত্তিক সমাধান প্রদান করে থাকে। লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। ইতোমধ্যে সিওডিলের পণ্য যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি কার্যক্রম প্রক্রিয়াধীন। সংবাদ বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ