আত্মঘাতী গোলে তলানির দলকে হারাল বার্সা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

আত্মঘাতী গোলে তলানির দলকে হারাল বার্সা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
‘চ্যাম্পিয়ন্স লাক’ কি একেই বলে? না হলে একে কী বলবেন বলুন? ম্যাচটা খুবই ‘ট্রিকি’ ছিল বার্সেলোনার জন্য। লেগানেস আছে পয়েন্ট টেবিলের তলানির দিকে। খেলাটা তাদেরই ঘরের মাঠে ছিল। তার ওপর মাঝসপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন এক ম্যাচ খেলে আসা বার্সাকে অবসাদ পেয়ে বসাটাও খুব সম্ভব ছিল। সে ম্যাচে কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অবশেষে একটা গোল পেল দলটা, সেটাও আত্মঘাতী এক গোল! সে এক গোলই দলটাকে তরিয়ে দিয়েছে। লেগানেসকে বার্সেলোনা হারিয়েছে ১-০ গোলে। তাতে লা লিগায় শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। শনিবার লেগানেসের মাঠে নিজেদের সেরা ছন্দে না থাকলেও জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেছে

হান্সি ফ্লিকের দল। এই ম্যাচে একমাত্র গোলটি আসে লেগানেস ডিফেন্ডার জর্জ সাঞ্জের আত্মঘাতী গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে রাফিনহার নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠান সাঞ্জ। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘দলের লড়াই এবং মানসিকতা ছিল অসাধারণ। আমরা কেবল নিজেদের দিকে তাকাচ্ছি এখন। তিন পয়েন্ট পেয়ে দারুণ এক সপ্তাহ কাটালাম।’ ডিফেন্ডার এরিক গার্সিয়া জানালেন, এ ধরনের জয়ই দলকে শিরোপা এনে দেয়। বললেন, ‘এই ধরনের ম্যাচেই লিগ জেতা হয়ে যায়। আমরা টেবিলের শীর্ষে আছি, আমরা তো এখানেই থাকতে চাই। আর আজ ব্যবধানটা একটু বাড়িয়েও নিয়েছি।’ প্রথমার্ধে বার্সা বিশেষ কিছু করতে পারেনি। উল্টো লেগানেস একাধিকবার আক্রমণে উঠে গেছে। বার্সা গোলরক্ষক শেজনি দারুণ এক সেভ

করে বাঁচান দলকে। দ্বিতীয়ার্ধে ফ্রেংকি ডি ইয়ং নামানোর পর আক্রমণে কিছুটা ধার পাওয়া যায়। রাফিনিয়ার ক্রসে আত্মঘাতী গোলের পর ফারমিন লোপেজ ও রবার্ট লেভান্ডভস্কির গোল মিস বার্সাকে হতাশ করে। শেষ মুহূর্তে সাবেক বার্সা খেলোয়াড় মুনির এল হাদ্দাদি বড় এক শঙ্কাতেই ফেলে দিচ্ছিলেন বার্সাকে। তার সামনে বড় সুযোগ এসেছিল, কিন্তু ইনিগো মার্তিনেজ অসাধারণ ট্যাকল করে দলের জয় নিশ্চিত করেন। ফ্লিক বলেন, ‘শেষ মুহূর্তের সেই ট্যাকল ছিল একটা গোলের সমান, আমাদের সবাই সেটা উদযাপন করেছে।’ এবার বার্সার সামনে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলটা আগামী মঙ্গলবার রাতে মাঠে নামবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব