ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
আগুনে পুড়ল রাঙ্গুনিয়ায় সরকারি বাগান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তাপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে।
রোববার (৬ এপ্রিল ) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এনরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে গেছে বলে জানা যায়।
কোদালা বন বিট কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনাগুলো ঘটায়। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া থানার ওসি
(তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
(তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।



