আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাইলেও নির্বাচনের বাইরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুষ্ঠু রাজনৈতিক আচরণ করে, তবে তারা রাজনীতিতে ফিরে আসবে। তবে তারা যদি জামায়াতের সঙ্গে মিলে ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে, তবে উভয় দলই বিপদে পড়বে। সম্প্রতি গ্লোবাল টেলিভিশনের ‘প্রশ্নগুলো সহজ’ শীর্ষক এক টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। টকশোতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, "যারা দেশের স্বাধীনতা স্বীকার করে না, সেই জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি বারবার বলেছি।" অতীতে জামায়াতের সঙ্গে বিএনপির জোট গঠন প্রসঙ্গে

তিনি বলেন, "সেটি ছিল একটি বিশেষ পরিস্থিতির কারণে। যখন কোনো লোকালয়ে বাঘ বা ভাল্লুক প্রবেশ করে, তখন নিজেদের রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেমন ঐক্যবদ্ধ হয়, বিগত সরকারের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ অবস্থানও ছিল ঠিক তেমনই। তবে এখন পরিস্থিতি ভিন্ন।" এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বর্তমানে আওয়ামী লীগের মতো দলের ভোটাররা কোনো চিন্তাভাবনা ছাড়াই জামায়াতের প্রতীকে (দাঁড়িপাল্লা) ভোট দিচ্ছে, যা তাদের নিজস্ব চরিত্রের অভাবকেই প্রমাণ করে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থান ও নতুন সরকারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ প্রসঙ্গেও কথা বলেন হাবিবুর রহমান হাবিব। ভারত, পাকিস্তান ও চীনের মতো পরস্পর বৈরী সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে বাংলাদেশ কীভাবে ভারসাম্য বজায় রাখবে—উপস্থাপকের এমন

প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সম্প্রতি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো ত্রুটি ছাড়া এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। আর এ কারণেই বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি আগ্রহী হয়েছে। একতরফা নির্বাচন হলে এমনটা হতো না। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, "ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের যেমন প্রয়োজন, তেমনি ভারতেরও দরকার। চিকিৎসা ও পণ্য আমদানির জন্য আমরা সেখানে যাই। অন্যদিকে, বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। পাশাপাশি পাকিস্তানও এ দেশে তাদের মার্কেট তৈরি করতে চায়। একটি সুষ্ঠু নির্বাচনের ফলেই এই রাষ্ট্রগুলো এখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল