আগস্টে কমল মূল্যস্ফীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

আগস্টে কমল মূল্যস্ফীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের নিত্য পণ্যের দামে। ফলে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। রোববার এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি বলছে, আগস্ট মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিমক ৯৫ শতাংশ, যা জুলাইতে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশে, যা

তার আগের মাসে ছিল ১৪ দশমুক ০৬ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ২৪ শতাংশ, যা জুলাইতে ছিল ১৪ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ,যা জুলাইতে ছিল ৯ দশমিক ৪৩ শতাংশ। বিবিএস এর হিসাব বলছে আগস্টে মজুরি হার কিছুটা বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন