আওয়ামী লীগ কি খেলায় ফেরার মত যথাযথ পদক্ষেপ নিচ্ছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগ কি খেলায় ফেরার মত যথাযথ পদক্ষেপ নিচ্ছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
আমার সাথে অনেক অ্যাক্টিভিস্টের কথা হয়। তারা সকলেই হতাশ। হতাশ এই কারণে না যে- আওয়ামী লীগ ক্ষমতায় নেই। হতাশ মূলত আওয়ামী লীগ যে সাংগঠনিক কার্যক্রম প্রায় বন্ধ রেখেছে, সেজন্য। হতাশ আরো যে, যাদের জন্য আওয়ামী লীগের ভরাডুবি, তাদেরকেই সামনে ঠেলে দিয়ে মুখরক্ষার দায়িত্ব দেয়া হচ্ছে সেজন্য। সবচেয়ে বড় যে প্রশ্নটা হলো, আমরা অ্যাক্টিভিজম করবো, দিন শেষে যখন সুদিন আসবে তখন আবারো এই মানুষগুলো ছড়ি ঘোরাবে, যাদের জন্য দলের আদর্শিক ও নৈতিক পরাজয় এবং অবক্ষয় হয়েছে। তাহলে কার জন্য করবো? হ্যাঁ, দেশের জন্য তো বটেই, কিন্তু সে দেশের হাল কি আবার সেই মানুষের হাতে তুলে দেবো, যারা দৃশ্যতই “মধু খেয়ে উড়ে গেছে”? এই প্রশ্ন

শুধু অ্যাক্টিভিস্ট না, সরাসরি পার্টিজান যারা মাঠে এই বিপদের সময় জেল-জরিমানাসহ সব হারিয়েও অ্যাক্টিভ আছে, তাদেরও। হয়তো নেতাদের সাথে কথা বলার সময় বলেনা, কিন্তু আমাদের কাছে অনেক কিছুই বলে। অমি রহমান পিয়াল ভাইয়ের একটা স্ট্যাটাসে অনেকেই বিরাগভাজন হয়েছেন, উনি কংগ্রেসের সাথে তুলনা দেয়ায়। কিন্তু যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়া হয়, পার্টি বলেন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন আর সাংস্কৃতিক সংগঠন- সবকিছুরই শেষ থাকে। সমস্যা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দেবার মতও কেউ নাই। দায়িত্বশীল কাউকে জিজ্ঞাসা করলেও অসহায়ত্ব প্রকাশ করে। গত এক বছর দিন রাত (ঘন্টায় একটা করে পোস্ট) খেটে অনেক অ্যাক্টিভিস্টও বার্নড আউট। সবচেয়ে অ্যাক্টিভ যারা, তারা ইনসেন্টিভের অভাবে একে একে অ্যাক্টিভিটি

কমিয়ে দিচ্ছে। ইনসেন্টিভ মানে টেকাটুকা না, সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ, সিদ্ধান্ত ও কর্মকৌশল। হ্যাঁ, অ্যাক্টিভিস্টরা আওয়ামী লীগের কেউ না। কিন্তু আবার বলা যায়, ৫ই আগস্টের পর অ্যাক্টিভিস্টরাই সবকিছু। আমাদের ভেতর অনেকেই হয়তো কিছু আশা করে, কিন্তু অধিংকাশই আসলে কিছু আশা করে না। দেশ ভাল থাকলে, আমরা ভালো থাকি। আমরা কেউ আওয়ামী লীগের মত রাজনৈতিক দলের নীতি নির্ধারক না। সেই সাংগঠনিক দক্ষতা হয়তো আমাদের কারোরই নেই, কিন্তু আমরা অপিনিয়নকে ইনফ্লুয়েন্স করতে পারি, অপিনিয়ন পুশ করতে পারি, ন্যারেটিভ তৈরি করতে পারি। এটা আমাদের সক্ষমতা। কিন্তু যার জন্য করা হচ্ছে, সেই আওয়ামী লীগ আসলেই কি খেলায় ফেরার মত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে? একমাত্র শেখ হাসিনা ছাড়া কি আর

কারো কোন মাথাব্যাথা আছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? দেশের মানুষ অতিষ্ট হয়ে আছে, কে মুক্তির বার্তা দেবে? জবাব আছে কারো কাছে? পরিচিতি: ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু