‘আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া উচিত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

‘আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া উচিত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিতর্কিত নাম ভারত। আইসিসিকে বগলদাবা করে তারা যেভাবে বাড়তি সুবিধা আদায় করে নেয়, এর বিরুদ্ধে সরব হচ্ছে ক্রিকেট দুনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘রাজনৈতিক’ কারণে তারা পাকিস্তান সফর করছে না, হাইব্রিড মডেলের টুর্নামেন্ট তারা নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার নাসের হুসেইন ও মাইকেল আথারটন এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন ভারতের সব ম্যাচ এক ভেন্যুতে হওয়ায় দলটি বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছেন। সে অভিযোগের জবাব দিয়ে গিয়ে দম্ভভরে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করিয়ে দিয়েছেন, ভারতের টাকায় ক্রিকেট চলে। আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়া বা ক্রিকেটের নানা ইস্যুতে

ভারতের গোঁয়ার্তুমির জবাব দিতে অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এক্ষেত্রে আইপিএলের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত।’ মূলত, ক্রিকেটে ভারতের স্বেচ্ছাচারের বিরুদ্ধে অন্য দেশগুলোকে একাট্টা হওয়ার বার্তা দিতেই এমন মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না