অ্যাপল এবার সাশ্রয়ী হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

অ্যাপল এবার সাশ্রয়ী হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
নতুন বছরে দৃষ্টি দিয়েছে সবাই। কী নতুনত্ব আসছে সামনের গ্যাজেটে, তা নিয়ে উন্মুখ হয়ে আছেন গ্যাজেটপ্রেমীরা। এ ক্ষেত্রে সবার আগে যে নামটি আসে তা হলো অ্যাপল। সবাই প্রত্যাশা করেন, নতুন বছরে অ্যাপল অবশ্যই নতুন চমক দেবে ভক্তদের। এবারও তেমন চর্চাই শুরু হয়েছে। আর তাতে সাড়া দিয়েছে অ্যাপল। চমকের বছর হবে এটি, অ্যাপল যেন সে কথাই বলছে। ২০২৬ সালের জন্য গ্যাজেট নির্মাতা অ্যাপল নিজেদের রোডম্যাপে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। বিদায়ী বছরে মূলত ডিজাইন ও পারফরম্যান্স আপগ্রেডে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বছরে কয়েকটি নতুন ডিভাইস ও বহু প্রতীক্ষিত আপগ্রেড আনতে পারে জনপ্রিয় এই গ্যাজেট নির্মাতা। জানা গেছে, নতুন বছরে অ্যাপল ইকোসিস্টেমে

বৃহৎ পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সামনে অ্যাপল বেশ কয়েকটি ডিভাইস উন্মোচনের প্রস্তুতি নিয়েছে। স্টুডিও ডিসপ্লে অ্যাপল নতুন ধারার স্টুডিও ডিসপ্লে আনার প্রস্তুতি নিয়েছে বলে কয়েকটি সূত্রে খবর প্রকাশ হয়েছে। বলতে গেলে, ২০২২ সালের পর এটিই হতে পারে সবচেয়ে বড় আপডেটের বছর। নতুন ডিসপ্লের সম্ভাব্য আকৃতি হতে পারে ২৭ ইঞ্চি। এতে ব্যবহৃত হতে পারে মিনি এলইডি প্রযুক্তি। নতুন ডিভাইসে কনট্রাস্ট ও উজ্জ্বলতা আগের তুলনায় অনেকাংশে ভালো হবে। ডিসপ্লেতে আগের চেয়ে দ্রুতগতির চিপ সংযুক্ত করা হবে। জানা গেছে, এ১৩ বায়োনিকের বদলে সম্ভাব্য চিপ হতে পারে এ১৯ প্রো। আপাতদৃষ্টিতে খুব বড় না হলেও অ্যাপলের মনিটর জগতে এটি বড় ধরনের পরিবর্তন বলে বিবেচিত হবে। ম্যাকবুক প্রো চলতি বছর ম্যাকবুক

প্রোর নতুন রূপ দেখবে বিশ্ব। অ্যাপল গ্যাজেট বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের পর এটিই ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য নতুন সব মডেল পাতলা ও হালকা গড়নের হতে পারে। ম্যাকবুকে প্রথমবার ওএলইডি (ওলেড) ডিসপ্লে তৈরিতে কাজ চলছে। কিছু রিপোর্টে টাচস্ক্রিন ও ফাইভজি সংযোগের কথা বলা হয়েছে। চিপ হিসেবে থাকতে পারে এম-সিক্স, যা দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে। ডিজাইন হবে ফোল্ডেবল অনেক জল্পনা-কল্পনার পর ফোল্ডেবল আইফোনের দেখা মিলতে পারে এ বছরেই। স্বাচ্ছন্দ্যের প্রয়োজনে একে বইয়ের মতো ভাঁজ করা যাবে। এমনটিই ধারণা করেছেন গবেষকরা। ভাঁজ খুললে ডিসপ্লে হতে পারে ৭.৮ ইঞ্চি। অন্যদিকে, বাইরের স্ক্রিনের সম্ভাব্য আকার ৫.৫ ইঞ্চি। জানা গেছে,

স্ক্রিনের ভেতরের ভাঁজের দাগ কমাতে বিশেষ গুরুত্ব দিয়েছে অ্যাপল। গ্যাজেটটি ফেস আইডি না হয়ে টাচ আইডি হতে পারে। ডিজাইনে আরও টেকসই আবহ দিতে টাইটেনিয়াম ফ্রেম থাকতে পারে। স্মার্ট হোম নতুন স্মার্ট হোম ডিভাইস আনতে পারে অ্যাপল। একে অনেকেই হোমপ্যাড বলে অভিহিত করেছেন। এই ডিভাইসের ডিসপ্লে হতে পারে ৭ ইঞ্চি বৈশিষ্ট্যের। স্মার্ট হোম কন্ট্রোলের জন্য এটি চলবে বিশেষ অপারেটিং সিস্টেমে। নতুন ধারার এসব ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরি সংস্করণের বহুরূপী ক্ষমতা দৃশ্যমান হবে। ঠিক এ কারণেই এ ধরনের ঘরোয়া ডিভাইস সামনে আনতে নির্মাতা অ্যাপল অনেকটা সময় নিচ্ছে। সাশ্রয়ী ম্যাকবুক অ্যাপল অপেক্ষাকৃত কম দামের ম্যাকবুক তৈরিতে পরিকল্পনা নিয়ে কাজ করছে। নতুন ডিজাইনের জায়গা হবে ঠিক ম্যাকবুক

এয়ারের পরে। কারিগরি বৈশিষ্ট্যের এম সিরিজের বদলে এ১৮ প্রো চিপের দেখা মিলতে পারে। এর ডিসপ্লে হতে পারে ১৩ ইঞ্চির। সম্ভাব্য দাম হবে ৭০০ ডলারের ভেতরে। এটি অ্যাপলের তৈরি সবচেয়ে কম দামের ল্যাপটপের অন্যতম অংশ হবে। ম্যাকবুকটি শিক্ষার্থী ও নতুনদের কথা বিবেচনা করে তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু