অর্ধশত যাত্রী রেখে নির্ধারিত সময়ের আগেই চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার অবরুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

অর্ধশত যাত্রী রেখে নির্ধারিত সময়ের আগেই চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার অবরুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
নাটোর রেলস্টেশনে খুলনাগামী সীমান্ত এক্সেপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা বিরতির আগেই অর্ধশত যাত্রী রেখে চলে গেছে। এ ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর স্টেশনে এ ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে বুধবার রাত ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনে তিন মিনিটের নির্ধারিত যাত্রা বিরতির আগেই রাত ১২টায় ট্রেনটি ছেড়ে চলে যায়। এ অবস্থায় অর্ধশত যাত্রী ট্রেনটিতে উঠতে পারেনি। অনেকে ট্রেন থেকে নামতেও পারেননি। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের

কক্ষে ঢুকে তাকে অবরুদ্ধ করে সমাধানের দাবি করেন। পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। যাত্রী শিমুল, সাদেকুল ও ফারাজানা জানান, ট্রেনটি দ্রুত ছেড়ে যাওয়ার কারণে অনেক যাত্রী নামতে গিয়ে তাদের চাপে ট্রেনে উঠতে পারেননি। অনেক যাত্রী ট্রেন থেকে নামতেই পারেননি। এ নিয়ে ষ্টেশনে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ষ্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন। নাটোর রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, 'স্টেশনে তিন মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও দেড় মিনিটে ট্রেনটি ছেড়ে গেছে। বিষয়টি কন্ট্রোল রুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ রুটে বিকল্প আর কোনো ট্রেন না থাকায় তিনি কিছু করতে পারেননি। ট্রেন পরিচালনার দায়িত্বে থাকেন

গার্ড। আমাদের তেমন কিছু করার থাকে না।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’