ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ
সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ
ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস
দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী
উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল
৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হতে না হতেই পাকিস্তানিরা আমাদের মায়ের ভাষা বাংলাকে কেড়ে নিতে চায়। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন ‘‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’’।
সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার ছাত্র সমাজ এই ঘোষণার বিরুদ্ধে ফুসে উঠে রাজপথে স্লোগান দিয়েছিল ‘‘রাষ্ট্রভাষা বাংলা চাই”।
মায়ের ভাষার অধিকার ও প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বাঙালি জাতির সকল বীরত্বগাথা অর্জনের প্রথম সোপান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রভাষা সংগ্রামে অগ্রণী ভূমিকার কারণে কারাবরণ করতে হয়েছিল। এই দিনটি বাঙালির আত্মচেতনা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে
ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে শিখিয়েছে। বাঙালি জাতি হিসেবে আত্মপ্রতিষ্ঠা, আত্মবিকাশ ও আত্মবিশ্লেষণের দিন। অমর একুশের সংগ্রামে শহীদ ভাষা সংগ্রামী বরকত, রফিক, সালাম, জব্বার-এর পূণ্যস্মৃতি ও চেতনাকে বুকে ধারণ করেই ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ’৫২-এর ভাষা আন্দোলনের বীর শহীদদের মতো নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে অসংখ্য বীরযোদ্ধা মুক্ত করেছে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে। পৃথিবীর বুকে দিয়েছে লাল সবুজের পতাকা সংবলিত একটি মানচিত্র, দিয়েছে একটি স্বাধীন, সার্বভৌম দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছবি: সংগৃহিত।