‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
হ্যারি কেইনের টটেনহ্যাম ক্যারিয়ারের দিকে তাকালে আফসোসই লাগবে। ২০১৪-১৫ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত স্পার্সদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। কোন মৌসুমে ২০ গোলের নিচে করেননি। অথচ কোন শিরোপা তিনি জিততে পারেননি। লিগে কখনো দুইয়ে শেষ করেছে টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেও হতাশ হতে হয়েছে। জাতীয় দলের হয়েও একই হতাশা ভর করেছে। বিশ্বকাপে সেমিফাইনালে, ইউরোয় ফাইনালে গিয়ে হৃদয় ভেঙেছে। ওই কেইন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দেন। যে বায়ার্নের প্রতি বছর অন্তত দুই-তিনটা শিরোপা জয় অবধারিত থাকে। কেইন বায়ার্নে যোগ দিতেই যেন সাগর শুকিয়ে যায় দলটির। ওই মৌসুমে কোন শিরোপাই জেতেনি বাভারিয়ানরা। অবশেষে অভিশপ্ত কেইনের মুক্তি মিলেছে। শীর্ষ পর্যায়ে ক্যারিয়ারে ১৫ বছর

কাটানোর পর শিরোপার স্বাদ পেলেন তিনি। তার নামের পাশে লেখা গেল চ্যাম্পিয়ন। রোববার রাতে বায়ার লেভারকুসেন ২-২ গোলে ফ্রাইবুর্গের বিপক্ষে ড্র করলে বায়ার্ন জিতেছে ৩৩তম বুন্দেসলিগা। আর কেইন ক্যারিয়ারের প্রথম। এই শিরোপা জয়ের সুযোগ গত শনিবার এসেছিল বায়ার্নের সামনে। দলটি তখন শিরোপা উদযাপনের ক্ষণ গুনছে, কেইনও অপেক্ষায়। ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ বাঁশির আগে লাইপজিগ ম্যাচে ৩-৩ গোলের সমতা করে কেইনের অপেক্ষা বাড়ায়। জার্মান লিগে ২টি করে ম্যাচ বাকি আছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেনের। বায়ার্ন তুলেছে ৭৬ পয়েন্ট। লেভারকুসেন ৬৮। ৮ পয়েন্টে বায়ার্ন এগিয়ে থাকায় শেষ দুই ম্যাচে তারা হারলেও শিরোপা হারানোর শঙ্কা নেই।

মৌসুম জুড়ে অবশ্য হ্যারি কেইন বায়ার্নের জার্সিতে দারুণ খেলেছেন। লিগে সর্বোচ্চ ২৪ গোল তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু