অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
অব্যাহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়,বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতেও উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালায় দখলদাররা।এতে একদিনে প্রাণ হারান অনেকে। আলজাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় বোমাবর্ষণ জোরদার করেছে।এছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার লেবাননে ইসরাইলিদের যুদ্ধবিরতির চুক্তির পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামাস যতদিন ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন

পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী।তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে পাল্টা দাবি ইসরায়েলের।বৃহস্পতিবার সকালে সীমান্ত বরাবর ছয়টি এলাকায় ইসরাইলি সেনারা হামলা চালায়।লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩৩০ জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার