অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক প্রতিষ্ঠিত অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে যে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ন্যায়বিচার পাবে না

সেটা সুস্পষ্ট ছিল। এই রায় আগে থেকে নির্ধারিত ছিল এবং পূর্বনির্ধারিত রায় ঘোষণা করার জন্য তারা শুধু নাটক মঞ্চস্থ করেছে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলোর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হলেও ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে। এটা সুনিশ্চিতভাবে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ ও ন্যায়বিচারের পরিপন্থী। বিবৃতিতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এই রায় বাংলার জনগণ মানে না। অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় শেষ কথা নয়। এই দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অবৈধ দখলদারদের হাত থেকে দেশকে মুক্ত করে অদূর ভবিষ্যতে দেশের

জনগণ নতুন রায় দেবে। জনগণের সেই রায়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা হবেন নন্দিত, আর খুনি-ফ্যাসিস্ট ইউনূস হবে নিন্দিত। তাই অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১৭ নভেম্বর ২০২৫

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব