অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলাকালে স্থানীয়দের হামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অভিযান চালালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন বাড়িঘরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে

নিচ্ছিল। এর ফলে সরকার প্রতিনিয়ত বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। প্রকৌশলী বলেন, অভিযানকারী দল ওই এলাকার প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন তুলে ফেলার সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। এ সময় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা, কাঠের টুকরা ও বিভিন্ন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী ও ইমু মিয়াসহ ৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সুরজিত কুমার সাহা। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফেরসৌদ ইসলাম বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে শতাধিক লোকজন একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল না থাকায় হামলাকারীরা এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ

থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা