অবসর নিতে চলেছেন ফখর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

অবসর নিতে চলেছেন ফখর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান তার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই একটা বড় দুঃসংবাদ দিয়েছিলেন। প্রথম ম্যাচ খেলে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার তিনি আরও বড় এক দুঃসংবাদ দিচ্ছেন পাকিস্তানকে। ওয়ানডে ক্রিকেটকেই বিদায় বলতে চলেছেন তিনি। এমনই এক দাবি করে বসেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। সে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর তিনি ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে পারেন। পাকিস্তানের হয়ে ৮৬টি ওয়ানডে খেলা ফখর সম্প্রতি তার ঘনিষ্ঠদের সঙ্গে অবসর নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এই ৮৬ ম্যাচে তিনি ৪৬.২১ গড়ে ৩৬৫১ রান করেছেন, যেখানে ১১টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি তার ঘনিষ্ঠ

মহলে এমন মন্তব্য করেছেন ফখর, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমার শেষ আইসিসি টুর্নামেন্ট। আমি ওয়ানডে ক্রিকেট থেকে বিরতি নিতে চাই’ দাবি সামা টিভির। এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে তার স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘদিন ধরে হাইপারথাইরয়েডিজমে ভুগছেন ফখর, যার কারণে চিকিৎসকরা তাকে আড়াই মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই অসুস্থতার জন্য তিনি গত দুই মাস ধরে সব ধরনের ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় বলেই চোট পান ফখর। শাহীন শাহ আফ্রিদির ডেলিভারিতে কভার ড্রাইভ করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়ং। সেটি ফেরাতে গিয়ে হঠাৎই অস্বস্তি বোধ করেন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং দুই ঘণ্টার বেশি সময়

তিনি মাঠের বাইরে ছিলেন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ফখর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘পাকিস্তানের হয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করা দেশের প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন ও গর্বের বিষয়। দুর্ভাগ্যবশত, আমি এখন আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ নই। তবে নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।’ এদিকে, নির্বাচকদের নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ে ফখর নাখোশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনুমতিপত্র (এনওসি) পাওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে তার মধ্যে। গত মাসেই তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) অংশ নিয়েছিলেন। তবে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের ওয়ানডে অবসর নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফখর তার পরিবার নিয়ে বিদেশে চলে যাওয়ার কথাও ভাবছেন। তার

একমাত্র ছেলে জাইনের কারণেই এ বিষয়ে ভাবছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না