অবশেষে ডিসি হলেন সেই নাফিসা আরেফিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:৪৫ অপরাহ্ণ

আরও খবর

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

অবশেষে ডিসি হলেন সেই নাফিসা আরেফিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪৫ 315 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িতের অভিযোগে নাফিসা আরেফিনের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের পর প্রজ্ঞাপন বাতিল করে আওয়ামী লীগ সরকার। তিনি বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০২২ সালের ৫ জানুয়ারি তাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ওই সময় একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এর এক সপ্তাহ পর ১৩ জানুয়ারি ডিসি হিসেবে পদায়ন বাতিল করে তার স্থলে তারই ব্যাচমেট তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এ ঘটনার আড়াই বছর পর আবারও ডিসি পদে নিয়োগ পেলেন প্রশাসনের দক্ষ কর্মকর্তা নাফিসা আরেফিন। সোমবার ২৫ জেলার

ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাফিসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপসচিবের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকা হয়নি। একপর্যায়ে তার নিয়োগ আদেশ বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে তাকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব রয়েছেন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু