ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো
সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান
ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
‘অপারেশন সিঁদুরে’ নিজেদের ক্ষতি স্বীকার করল ভারত
অপারেশন সিঁদুর নামের অভিযানে নিজেদের ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। তার বলছে, এসব ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তবে তাদের সব পাইলট দেশে ফিরেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, তারা সশস্ত্র গোষ্ঠীর ৯টি অবকাঠামোতে আঘাত এনেছে। এর মধ্যে লস্কর ই তাইবার ঘাঁটিও ছিল। তিনি বলেন, ‘আমরা তাদের চমকে দিয়েছি। পাকিস্তানের জবাব খুবই অবাস্তব ছিল।
ভারতের সামরিক অভিযানের এই মহাপরিচালক আরও দাবি করেন যে তারা সশস্ত্র গোষ্ঠী শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতারাও ছিল। তবে তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি আল-জাজিরা।
ভারতীয় বিমান বাহিনীর ক্ষতি হয়েছে কি না এমন প্রশ্নে
সামরকি কর্মকর্তা বলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তবে আমাদের সব পাইলট ঘরে ফিরে এসেছে।’ পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে অত্যাধুনিক রাফায়েল বিমানও ছিল। তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।