ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ
শিক্ষকদের জন্য সুখবর
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর
অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ
দেশে অনুমোদন পেল আরও একটি বেসরকারি মেডিকেল কলেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি নিয়ে সেখানে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নতুন মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর এই অনুমোদন দেওয়া হয়। খুব শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
পাঠদানের অনুমোদন পাওয়া নতুন বেসরকারি মেডিকেল কলেজ হলো- ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ মেডিকেলে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
এদিকে, দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে থেকে এই দুই মেডিকেল শিক্ষার্থী ভর্তি করানো যাবে
না বলে জানিয়েছে মন্ত্রণালয়। আজই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। প্রকাশিত হতে যাওয়া আদেশের কপি জানা গেছে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এই দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।