অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজায় যুদ্ধবিরতি অব্যাহত। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা থাকলেও তাতে ঘটছে বিলম্ব। এ নিয়েই হুমকির মুখে পড়েছে এই যুদ্ধবিরতি। এরই মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হবে এমনটা মনে করছেন না তিনি। এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলেও জানিয়েছেন ট্রাম্প। এপি। মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে বসার কথা রয়েছে। তাদের এ বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো

তথ্য জানাননি। ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধবিরতি বিষয়টি অনিশ্চিত। শান্তি বজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নেই। এর আগে সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেছেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী। রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা যেখানে নতুন মার্কিন-ইসরাইলি পরিকল্পনা নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে

তার ধারণা দেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং