৬ নবজাতকের মৃত্যু: অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না আদ-দ্বীন হাসপাতাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

৬ নবজাতকের মৃত্যু: অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না আদ-দ্বীন হাসপাতাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনটি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, তদন্ত কার্যক্রম শেষ হয়েছে এবং রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হবে। আদ-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি অ্যাফেয়ার পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, সরকারি তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকায় তারা নিজেদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন না। ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইউরোলজিস্ট অধ্যাপক আতিকুর রহমানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী তথ্য উঠে এসেছে,

সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর ভাষ্য, আজ অথবা আগামীকালের মধ্যে প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। গত ২৭ মে হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত না হলেও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, সংশ্লিষ্ট কক্ষের কোনো কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা প্রথমে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে আগামী ৩ জুন পর্যন্ত করা হয়েছে। তদন্ত চলাকালে শনিবার হাসপাতালটি পরিদর্শন করেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতাল-সংলগ্ন একটি ভবনের ওপরের তলায় একটি বেকারি কারখানা দেখতে পান। পরে সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কারখানা থাকা উচিত নয়। সেখানে জমে থাকা পানি পরীক্ষা করা হবে এবং কারখানা থেকে কোনো গ্যাস বা রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কক্ষের ভেতরে একটি গন্ধ পাওয়া গেছে, যা তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এদিকে মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর সেখানে প্রবেশকে কেন্দ্র করে হাসপাতালের কর্মীদের সঙ্গে দায়িত্বরত সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে ধাওয়া দেওয়ার অভিযোগও ওঠে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা জানিয়েছে, নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর