ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ
সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ
ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস
দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী
উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল
৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু
৪ জেলায় বন্যার আভাস
সিলেট বিভাগে বন্যার আভাস দিয়েছেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় সিলেট বিভাগের অবশিষ্ট ফসল ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ পলাশ জানান, সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে। যদি কোনো বিলে এখন পর্যন্ত ধান কাটা অবশিষ্ট থাকে তবে ২০ মের মধ্যে কেটে ফেলার
পরামর্শ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা
যাচ্ছে।