২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৫৯ পূর্বাহ্ণ

২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৯ 83 ভিউ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে এশিয়া কাপ ২০২৫ যাত্রা শুরু করল ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয়ের জন্য তাদের দরকার লেগেছে মাত্র ২৭ বল। মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান। তার ইনিংসে আসে দুইটি চার আর তিনটি ছক্কা। অপর ওপেনার শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও ছিলেন অপরাজিত (৭)। ভারতের একমাত্র উইকেটটি নেন ইউএইর জুনায়েদ সিদ্দিক। এর আগে টসে

জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সফলভাবে কাজে লাগায় ভারত। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় ইউইএ। তবে শুরুটা মোটেও খারাপ ছিল না ইউএইর। উদ্বোধনী জুটিতে আলিশান শরাফু আর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দলকে এনে দেন ২৬ রান। চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরাহর নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন শরাফু (১৭ বলে ২২)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত। ওয়াসিম (২২ বলে ১৯) আর রাহুল চোপড়া (৩) সামান্য চেষ্টা করলেও দলের ইনিংস ভেঙে পড়ে দ্রুত। শেষ ৬ উইকেট যায় মাত্র ৯ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব ছিলেন অসাধারণ, মাত্র ২.১ ওভারে ৭ রান খরচে তুলে নেন ৪ উইকেট। শিবম দুবে নেন ৩টি উইকেট, আর

অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহর ঝুলিতে যায় একটি করে উইকেট। ভারতের জন্য এটি ছিল একদম নিখুঁত শুরু, আর ইউএইর জন্য মনে করিয়ে দিল কঠিন বাস্তবতা—এশিয়া কাপের বড় মঞ্চে জায়গা করে নেওয়া সহজ নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন