হোয়াইট হাউজের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য: কমলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

হোয়াইট হাউজের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য: কমলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার হ্যারিস বলেছেন, নির্বাচনি প্রচারণায় যথেষ্ট সামর্থ্য না থাকায় মিশিগানের গ্র্যান্ড র ্যাপিডসে একটি সমাবেশ বাতিল করেছেন ট্রাম্প। নির্বাচিত হলে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সামর্থ্য রয়েছে কি না ট্রাম্পের সে প্রশ্নও তুলেছেন তিনি। শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ৫৯ বছয় বয়সি কমলা হ্যারিস বলেন, ‘যদি তিনি ভোটের নির্বাচন প্রচারণায় কঠোরতা সামলাতে না পারেন, তাহলে তিনি কীভাবে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত?’ হ্যারিস আরো বলে, ‘ট্রাম্প হোয়াইট হাউজের জন্য অযোগ্য’। রিপাবলিকান প্রচার দল বলেছে, ট্রাম্প নির্ধারিত সাক্ষাত্কার

বাতিল করছেন কারণ তিনি ‘ক্লান্ত’। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারের জন্য দ্য শেড রিপোর্টে উপস্থিত হওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সেই বৈঠকটি কখনই বাস্তবায়িত হয়নি। পলিটিকোর প্লেবুক জানিয়েছে, ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠানটপির একজন প্রযোজককে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ‘ক্লান্ত’ এবং ‘সাক্ষাত্কার দেবেন না’। আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থীই শেষ মুহুর্তে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। পেনসিলভানিয়ায় জয়-পরাজয়ের ওপর অনেকখানি নির্ভর করছে হোয়াইট হাউসের মসনদে বসা। পেনসিলভানিয়ার মতো দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। এসব রাজ্যগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

দিচ্ছে নির্বাচনপূর্ব জরিপগুলো। তবে ঠিক নির্বাচনের প্রাক্কালে এসে কমলা হ্যারিসের এই অভিযোগ মার্কিন ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। কারণ এর আগে শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন ভোটারদের কাছে প্রশংসা কুড়িয়েছিল। এদিকে হোয়াইট হাউজের এক রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘শারীরিক ও মানসিকভাবে সক্ষম’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে