হুমকি দিলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
     ৬:১১ অপরাহ্ণ

হুমকি দিলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ | ৬:১১ 198 ভিউ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে, সেই দেশের বিরুদ্ধে পরমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তাদের আছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন এসব কথা বলেন। খবর বিবিসির গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যেগুলোর অধীন দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। নতুন নীতি অনুযায়ী, পরমাণবিক অস্ত্র নেই এমন কোনো দেশ যদি পরমাণবিক ক্ষমতাধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে

এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে। এই প্রেক্ষাপটে পুতিনের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, পশ্চিমাদের কাছ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তাদের জিজ্ঞাসা করুন।’ এ সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্ন-উত্তর পর্ব কয়েক ঘণ্টা ধরে চলে। টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হয়। পুতিন সংবাদ সম্মেলনে সশরীর খুব একটা উপস্থিত থাকেন না। তবে বাৎসরিক এ সংবাদ সম্মেলনে তিনি সশরীর উপস্থিত থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা