হিটলারের ভালোবাসা পেতে উন্মুখ ছিল বান্ধবী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৮:০১ অপরাহ্ণ

হিটলারের ভালোবাসা পেতে উন্মুখ ছিল বান্ধবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৮:০১ 105 ভিউ
জার্মানির স্বৈরশাসক এডলফ হিটলার ১৯৪৫ সালেই বার্লিনে মারা গিয়েছিলেন বলে দাবি ফরাসী বিজ্ঞানীদের। তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার বেরিয়ে আসল নতুন চাঞ্চল্যকর তথ্য। হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য উন্মুখ ছিলেন তার বান্ধবী ইউনিটি মিটফোর্ড। এটাও কি সম্ভব? ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিটফোর্ড একটি ডায়েরিতে হিটলার সম্পর্কে বলেছেন ‘ও খুব মিষ্টি এবং সমকামী।’ তিনের দশকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউনিটির। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তার ডায়েরি। তা বই আকারে প্রকাশ করা হয়েছে। আর সেই ডায়েরি পাতায় পাতায় বর্ণনা রয়েছে হিটলারের সঙ্গে তার সম্পর্ক। ডায়েরিতে ইউনিটি জানান, হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য তিনি উন্মুখ ছিলেন। হিটলার ছিলেন খুব মিষ্টি এবং সমকামী। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল

পর্যন্ত দুজনের মধ্যে ১৩৯ বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকেই তিনি প্রেমে পড়ে যান হিটলারের। হিটলারের ‘প্রেমিকা’ আবিষ্কার করেন, তার প্রিয় দেশ জার্মানি ও মাতৃভূমি ব্রিটেন পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই আঘাত সইতে না পেরে নিজের মাথাতেই গুলি করেন ইউনিটি কিন্তু আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হন। তবে বাম মস্তিষ্ক ভয়ংকর জখম হয়। একটি বুলেট আটকে ছিল খুলির ভেতর। তিনি ব্রিটেনে ফিরে আসেন। সেখানেই ১৯৪৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়। এদিকে, এই ডায়েরি সত্যি কিনা তা নিয়ে সেই প্রশ্ন উঠেছিল। তবে ডায়েরি পাতা, কালি ও ইউনিটির হাতের লেখা খুঁটিয়ে দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে এই ডায়েরিটি সত্যি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা