হিজবুল্লাহর নতুন প্রধানকে চিঠি ইরানি কুদস ফোর্সের, পাশে থাকার বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

হিজবুল্লাহর নতুন প্রধানকে চিঠি ইরানি কুদস ফোর্সের, পাশে থাকার বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেমকে চিঠি লিখে সমর্থন এবং পাশে থাকার বার্তা জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। ইরানের আলোচিত এই কুদস ফোর্স দেশটির বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তা এবং প্রশিক্ষণ দিয়ে থাকে। লেবানের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে বছরের পর বছর অর্থনৈতিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে ইরান। ইসরাইল কর্তৃক হাসান নাসরুল্লাহ এবং সম্ভাব্য প্রধানের দৌড়ে এগিয়ে থাকা হাশেম সাফিয়েদ্দিনের হত্যাকাণ্ডের পর নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে হিজবুল্লাহ। এবার গোষ্ঠীটির নতুন নেতার পাশে থাকার ঘোষণা দিয়েছে কুদস ফোর্স। চিঠিতে ঘানি ইরানের

অটল সমর্থনের উপর জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স হিজবুল্লাহর পাশে থাকবে। যতক্ষণ না মারাত্মক জায়নবাদী গাছ উপড়ে ফেলা হয় এবং পবিত্র আল-আকসাসহ ফিলিস্তিন মুক্ত না হয়। চিঠিত হাসান নাসরুল্লাহ, হাশেম সাফিয়েদ্দিন এবং হিজবুল্লাহর কর্মকর্তা এবং যোদ্ধাসহ প্রতিরোধে শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান। এতে শেখ কাসেমের নেতৃত্বে শক্তি ও সংকল্পের সাথে প্রতিরোধের পথ অব্যাহত থাকবে বলে প্রার্থনা করেন। হিজবুল্লাহর শুরা কাউন্সিল, গ্রুপের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সম্প্রতি শেখ কাসেমকে গোষ্ঠীটির প্রধান হিসেবে নিযুক্ত করেছে। ৬০ বছর বয়সি এই ধর্মগুরু হিজবুল্লাহর একজন প্রবীণ ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সাল থেকে লেবানন প্রতিরোধ গোষ্ঠীর ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ

কাসেম দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম প্রধান মুখপাত্র, ইতোপূর্বে বিদেশী সংবাদমাধ্যমের সঙ্গে অনেক সাক্ষাৎকার দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা