হামাসের হামলায় নিহত ৬ ইসরাইলির নাম প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪

হামাসের হামলায় নিহত ৬ ইসরাইলির নাম প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের রাজধানী তেলআবিবের জাফায় বন্দুকধারীর গুলিতে নিহত হওয়া ৭ জনের মধ্যে ৬ জনের নাম প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় আহত হন আরও ১৬ জন। এদিকে মঙ্গলবার রাতের এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে হামাস। বুধবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, এ হামলাটি তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দুই সদস্য মোহাম্মদ মেসেক এবং আহমেদ হিমৌনির নেতৃত্বে বাসতবায়ন করা হয়। যারা হেবরন থেকে জাফায় গিয়ে এ হামলা চালান। নিহত ৬ জন হলেন- রেভিতাল ব্রনস্টেইন (২৪), ইলিয়া নোজাদজে (৪২), শাহার গোল্ডম্যান (৩০), ইনবার সেগেভ ভিগডার (৩৩), নাদিয়া সোকোলেনকো (৪০) এবং জোনাস ক্রোসিস (২৬)। এর আগে, ইসরাইলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জাফায় একটি

রেলস্টেশনের কাছে এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি পুলিশ জানায়, দুই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। তবে তারা আশঙ্কা করছে আরও একজন সন্ত্রাসী ওই এলাকায় রয়েছে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন সেলা ইউনিটের প্রধান হানান পেরেটজ। তিনি বলেন, ‘তারা বন্দুকধারীকে শনাক্ত করেছে এবং তাকে লক্ষ্য করে গুলি করেছে। মনে হচ্ছে গুলি চালানোর সময় সন্ত্রাসীদের অস্ত্রে ত্রুটি ছিল।’ অন্যদিকে তেলআবিব জেলা কমান্ডার হাইম সারগ্রোফ বলেন, ‘এটি ছিল একটি কঠিন ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমরা একটি রিপোর্ট পেয়েছি যে, দুটি সন্ত্রাসী লাইট রেলে উঠেছিল এবং গুলি চালায়। তারা চারজনকে আহত করে, তারপর ট্রেন থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লাইট

রেলের নিরাপত্তারক্ষী, দুজন অফিসারসহ বেসামরিক লোকদের ওপর গুলি চালাতে থাকে। পরে মিউনিসিপ্যাল সেলা ইউনিট এবং পুলিশ অফিসাররা বন্দুকধারীদের ওপর গুলি চালিয়ে তাদের নিরস্ত্র করেছে এবং আমরা আরও তল্লাশি চালাচ্ছি।’ সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া