হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রেলপথের যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত। তিনি বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি। এদিকে গতকাল ১৭ অক্টোবরেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা

পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আউটার এলাকায় পৌঁছতেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটিকে ব্যাক করে রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। পরে ময়মনসিংহ জাংশন থেকে বিকল্প ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ট্রাম্পকে নোবেল দেওয়ায় ‘কোনো অনুশোচনা নেই’: মাচাদো ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২ সড়ক ছেড়ে তেলের পাম্পের লাইন সামলাচ্ছে ট্রাফিক পুলিশ, জ্বালানি সংকটে নতুন চাপে দায়িত্বশীলরা হামের টিকা সংকটে শতাধিক শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি হামের টিকা অব্যবস্থাপনা: অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী সরকারের ঘাড়েও দায় চাপালেন তারেক রহমান লোডশেডিংয়ে আঁধারে ডুবেছে চট্টগ্রাম: ১০ কেন্দ্রে উৎপাদন বন্ধ, নাকাল জনজীবন ড. ইউনূসের ‘সর্বনাশা’ বাণিজ্য চুক্তি: দেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে? একে একে মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিযুক্ত ছিলেন বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পে বিস্ফোরক তাপস বৈশ্য: বিসিবিতে কি চলতো ‘রাজা-প্রজা’ শাসন? জোরপূর্বক চাপিয়ে দেয়া কালচারাল হেজিমনি আসলে কোনটা? রেকর্ড লোডশেডিং: গরমে বিপর্যস্ত দেশবাসী