লোডশেডিংয়ে আঁধারে ডুবেছে চট্টগ্রাম: ১০ কেন্দ্রে উৎপাদন বন্ধ, নাকাল জনজীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

লোডশেডিংয়ে আঁধারে ডুবেছে চট্টগ্রাম: ১০ কেন্দ্রে উৎপাদন বন্ধ, নাকাল জনজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
তীব্র তাপদাহের মাঝে জ্বালানি সংকটের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। জ্বালানির অভাবে চট্টগ্রামের ১০টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ তলানিতে ঠেকেছে। এর ফলে নগরী থেকে গ্রাম—সর্বত্রই শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। ১৭ই এপ্রিল, শুক্রবার সারাদিনই চাহিদার তুলনায় জোগানের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। পিডিবি-র তথ্যমতে: সকাল ১১টা চাহিদা ছিল ১,২৯১.৬০ মেগাওয়াট, সরবরাহ পাওয়া যায় ১,১৫০.৭০ মেগাওয়াট। লোডশেডিং হয় ১৪০.৯০ মেগাওয়াট। সন্ধ্যা ৭টা চাহিদা বেড়ে দাঁড়ায় ১,১৭০.২০ মেগাওয়াটে। যদিও উৎপাদন অনেকটাই বেশি ছিল, কিন্তু জাতীয় গ্রিডে বড় একটি অংশ সরবরাহ করায় স্থানীয়ভাবে ১২০ মেগাওয়াট লোডশেডিং করতে হয়। সার্বিক পরিস্থিতি ২৮টির মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি

অচল জ্বালানি ও গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন গ্রামাঞ্চলে ১২-১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট চাহিদা বাড়লে লোডশেডিং আরও তীব্র হওয়ার শঙ্কা চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বর্তমানে ১০টি কেন্দ্র পুরোপুরি বন্ধ। বড় কেন্দ্রগুলোর উৎপাদন চিত্র অত্যন্ত হতাশাজনক। এরমধ্যে এনলিমা (১১৬ মেগাওয়াট), জুডিয়াক (৫৪ মেগাওয়াট), জুলধা-২ ও ৩ (২০০ মেগাওয়াট) এবং রাউজানের দুটি ইউনিট (৪২০ মেগাওয়াট) উল্লেখযোগ্য। মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্ট থেকে সকালে উৎপাদন মিললেও সন্ধ্যায় তা শূন্যে নেমে আসে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র ২টি সচল রয়েছে। চট্টগ্রামের বর্তমান সরবরাহ মূলত টিকে আছে বাঁশখালীর এসএস পাওয়ার (৬১২ মেগাওয়াট), শিকলবাহা (২১৮ মেগাওয়াট) ও মিরসরাইয়ের বি-আর পাওয়ার (১৫০ মেগাওয়াট) কেন্দ্রের ওপর। হাটহাজারী উপজেলার ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন,

দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি না। দোকানে অনলাইনভিত্তিক কাজ করতে হয়। বিদ্যুৎ ছাড়া কাজ করা যায় না। আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। অসহ্য গরমে বিদ্যুৎ না থাকায় শুধু জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে না, দেখা দিয়েছে তীব্র পানির সংকটও। নগরীর বাকলিয়া এলাকার স্থানীয় ব্যবসায়ী বক্কর সওদাগর বলেন, বৈশাখ মাসের গরমে বিদ্যুৎ ছাড়া টিকে থাকা দায় হয়ে পড়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। মনে হচ্ছে, বাংলাদেশ এখন সেই একযুগ আগেকার দিনে ফিরে গেছে। নগরে ৪-৫ ঘণ্টা লোডশেডিং হলেও উপজেলার অবস্থা আরও শোচনীয়। বাঁশখালীর গৃহিনী সুচিত্রা গুহ জানান, সেখানে দিনে ১২-১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, ফলে অনলাইনভিত্তিক ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পিডিবির চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী

ফাহমিদা জামান জানিয়েছেন, মূলত গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণেই কেন্দ্রগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের এই ধারা কমবেশি অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার