স্টার্ককে ছাড়িয়ে আইপিএলে ২৫ কোটির রেকর্ড হবে কার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৪

স্টার্ককে ছাড়িয়ে আইপিএলে ২৫ কোটির রেকর্ড হবে কার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৪ |
আইপিএল নিলাম মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। মুহূর্তেই ভাগ্য পরিবর্তনের মঞ্চ। নামমাত্র ভিত্তিমূল্যে নিলামে আসা অনেক ক্রিকেটারই বিক্রি হয়ে যান কোটি টাকায়। তারকাদেরও ওঠে চড়া মূল্য। এই যেমন- গত বছরের নিলামে মিচেল স্টার্কের দাম ওঠে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। আইপিএল ইতিহাসে যা সর্বোচ্চ। স্টার্কের ভালো দাম পাওয়াটা প্রত্যাশিতই ছিল বটে। তাই বলে ২৪ কোটিরও বেশি!তবে এবার হয়তো সেই স্টার্ককেও ছাড়িয়ে যেতে পারেন অন্য কেউ! কারণ, দুই দিন পরই যে সৌদি আরবের জেদ্দায় বসছে আইপিএল-২০২৫ এর নিলামের মেগা আসর। তবে প্রশ্নটি হচ্ছে- কে পেছনে ফেলবেন মিচেল স্টার্ককে? অনেকগুলো নামই সামনে আসছে। স্বাভাবিকভাবেই প্রথমে আসবে নিলামে মার্কি তালিকায় থাকা ক্রিকেটারদের নাম। এবারের

নিলামে মার্কি তালিকায় আছেন ১২ জন। তাদের ভাগ করা হয়েছে বার দুটি ভাগে। প্রথম সেটে রাখা হয়েছে জশ বাটলার, ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং ও মিচেল স্টার্ককে। দ্বিতীয় সেটে রাখা হয়েছে যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজকে। তাদের প্রত্যেকেরই চড়া মূল্যে বিক্রির সম্ভাবনা আছে। তাই বলে ২৪ কোটি রুপিতে? এটা একটু বেশিই বটে। স্টার্ককে ছাড়ানোর সম্ভাবনার তালিকা করতে গেলে সংখ্যাটা হয়তো আরও কমে আসবে। চাহাল, আর্শদীপদের পেছনে এত টাকা খরচের সম্ভাবনা নেই। যদিও আইপিএল নিলামে নিয়ম মেনে কিছুই হয় না, তাই ঘটতে পারে অনেক কিছুই! এরপরও সম্ভাবনার বিচারে এগিয়ে থাকবেন ঋষভ পন্ত,

জস বাটলাররা। এবার দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়া পন্ত আইপিএলে কেবল দিল্লির হয়েই খেলেছেন। মানে পন্ত একেবারে ঋষভ পন্ত হয়ে ওঠার পর এখনো নিলামেই ওঠেননি। সেদিক থেকে পন্তের মূল্য কততে গিয়ে দাঁড়ায়, সেটাই এবার দেখার বিষয়। বাটলারও হয়তো কম যাবেন না!কারণ ২০১৮ সাল থেকেই রাজস্থান রয়্যালসে খেলছেন এই ইংলিশ তারকা। এবার তিনিও থাকছেন নিলামে। স্ট্রাইক রেট বলুন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার চাহিদা বলুন—সবকিছু বিবেচনায় বাটলারের দাম এবার আকাশ ছোঁয়ার কথা। তবে স্টার্ককে কি ছাড়াতে পারবেন? লিভিংস্টোন, মিলার, লোকেশ রাহুলরাও নিলাম টেবিলে অনেকক্ষণ থাকবেন ধরেই নেওয়া যায়। তালিকায় থাকা কাগিসো রাবাদা আর গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়ারদের চড়া দাম উঠতে পারে- তা বলা বাহুল্য।

তবে তাদের জন্য ২৪ কোটি ৭৫ লাখ রুপিকে ছাড়ানো একটু কঠিনই বটে। নাকি স্টার্ক নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন এবার? গত মৌসুমে কলকাতার হয়ে ওভারপ্রতি ১০ রানের বেশি খরচ করা স্টার্কের জন্য অবশ্য এবার কাজটা কঠিন হয়ে যাবে। বিশেষ এই তালিকার বাইরে থাকা ক্রিকেটাররাও অবশ্য রেকর্ড গড়তে পারেন। সেক্ষেত্রে সবার আগে নাম আসবে গ্লেন ম্যাক্সওয়েলের। গত চার মৌসুম ধরে ম্যাক্সওয়েল খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে। এবার আর তাকে ধরে রাখেনি দলটি। আইপিএলে এই অস্ট্রেলিয়ানের চাহিদা সব সময়ই আকাশচুম্বী। শুধু তার নয়, আইপিএলে অস্ট্রেলিয়ানদেরই চাহিদা বেশি। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ১০ ক্রিকেটারের মধ্যে চার জনই অস্ট্রেলিয়ার। গত মৌসুমের নিলামে তো প্রথমে সর্বোচ্চ মূল্যের

রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। এর কিছু সময় পরই তার ২০ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন স্বদেশি মিচেল স্টার্ক। সম্প্রতি ভারত সিরিজে ভালো করা নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসকেও আমলে নিতে হবে। আলোচনায় থাকবেন প্রোটিয়া ফাস্ট বোলার এনরিখ নর্কিয়া এবং কিউই পেসার লকি ফার্গুসনও। তবে অনেক কিছুই নির্ভর করবে দলগুলোর নির্দিষ্ট পরিকল্পনার ওপরে। গত মৌসুমে কামিন্সকে যেমন যে করেই হোক দলে নিয়েছে হায়দরাবাদ। এবারও তাকে ধরে রেখেছে দলটি। এমন অনেককে নিয়েই বিশেষ বিশেষ পরিকল্পনা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। দাম চড়া হয়ে ওঠে এসব বিবেচনাতেই! তাই এবার দেখার পালা, কার কপাল খুলতে যাচ্ছে- সেটা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ মিরপুরের স্পিন উইকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও