সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
ভেনেজুয়েলা বিশ্বে সবচেয়ে বেশি তেলের ভাণ্ডার নিয়ে বসে আছে। ২০২৩ সালের হিসাবে দেশটিতে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। এ পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণ বেশি। এমনকি সৌদি আরব, ইরান ও কানাডার থেকেও এগিয়ে। কিন্তু এত বিপুল সম্পদ থাকার পরও দেশটি তেল রপ্তানি থেকে প্রত্যাশিত আয় করতে পারছে না। এর মূল সমস্যা লুকিয়ে আছে তেলের প্রকৃতিতে। ভেনেজুয়েলার প্রধান তেলক্ষেত্র অবস্থিত ওরিনোকো বেল্টে। এখানকার তেল অতিরিক্ত ভারী, ঘন ও সালফারসমৃদ্ধ। ফলে এটি উত্তোলন করা ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। বাজারেও এ ধরনের তেল হালকা ক্রুডের তুলনায় ছাড়ে বিক্রি করতে হয়। ২০২৩ সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি আয় দাঁড়ায় মাত্র ৪ দশমিক

শূন্য ৫ বিলিয়ন ডলার। তুলনায় সৌদি আরব পেয়েছে ১৮১ বিলিয়ন, যুক্তরাষ্ট্র ১২৫ বিলিয়ন এবং রাশিয়া ১২২ বিলিয়ন ডলার। একসময় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সরবরাহকারী ছিল। কিন্তু ১৯৯৮ সালে হুগো শাভেজ ক্ষমতায় আসার পর জাতীয়করণ, রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএতে অব্যবস্থাপনা উৎপাদনকে নিচে নামিয়ে আনে। নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ২০১৭ ও ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চীন, ভারত ও কিউবা ভেনেজুয়েলার প্রধান ক্রেতায় পরিণত হয়। তবে ২০২২ সালে সীমিতভাবে মার্কিন কোম্পানি শেভরনকে কাজের অনুমতি দেওয়া হলেও সেই আয় সরাসরি ভেনেজুয়েলা সরকারের হাতে পৌঁছায় না। ২০২৫ সালে ট্রাম্প

ফের ক্ষমতায় ফিরে ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক বসান। এতে ভারত পিছু হটে গেলেও চীন এখনও তেল কিনছে। এর মধ্যেই চলতি বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার দৈনিক তেল রপ্তানি ৯ লাখ ব্যারেল ছাড়িয়েছে, যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ। তবে আগের স্বাভাবিক উৎপাদনের তুলনায় এটি অনেক কম। মূলত, বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও কঠিন উত্তোলন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোর দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ভেনেজুয়েলা তেল খাত থেকে প্রত্যাশিত আয় করতে পারছে না। ফলে তেলসমৃদ্ধ দেশ হয়েও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হিমশিম খাচ্ছে দেশটি। তথ্যসূত্র : আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩