সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানাল বিজিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানাল বিজিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর হত্যার ঘটনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি জানিয়েছেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ও ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার

কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। অপরদিকে বিএসএফের পক্ষে নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সুরিয়া কান্ত শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডারসহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় বিএসএফ টহল দল গুলি করে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) হত্যা করে। এর তীব্র নিন্দা জানায় বিজিবি। এসময় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে বিজিবি প্রতিনিধি দলকে জানান তারা। পরে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে সব নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ

যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা