সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

আরও খবর

সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
সিলেট নগরীর রায়নগর এলাকায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। স্থানীয় জনতা ঘাতক বন্ধুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার (৩১ মে ২০২৬ইং) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল (২৬) দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা এবং পেশায় প্রাইভেট কার চালক বলে জানা গেছে। এ ঘটনায় জুয়েলের বন্ধু ঘাতক মো. হাবিল (২৫) কে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। হাবিল নগরীর শাহপরান থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে। আর নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকায়। উভয়জনই মাদকাসক্ত বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। পুলিশ ও

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল ও ঘাতক মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে

সৌপর্দ করেন। এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার