সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
সার উৎপাদনে সরবরাহকৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা। প্রস্তাবে প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর দাম বৃদ্ধি নিয়ে গণশুনানির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এ গণশুনানি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পেট্রোবাংলার অধীন বিতরণ কোম্পানিগুলো থেকে এরই মধ্যে বিইআরসিতে এ-সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছে। দাখিল করা আবেদনের বিপরীতে বিইআরসি যদি দাম বাড়ায়, তাহলে সারের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করবে পেট্রোবাংলা। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আগামী ৬ অক্টোবর গণশুনানির দিনক্ষণ ঠিক করেছি। গণশুনানির পর সার সরবরাহ করা গ্যাসের দাম নির্ধারণ করা হবে।’ পেট্রোবাংলা

সূত্রে জানা গেছে, দাম বাড়ানো হলে অক্টোবর-মার্চ (৬ মাস) পর্যন্ত চাহিদার ২৫০ মিলিয়ন ঘনফুট পুরোটাই গ্যাস সরবরাহ করা হবে। অবশিষ্ট ছয় মাসের মধ্যে এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ দেবে। বর্তমানে সার উৎপাদনে দৈনিক ৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। জানা গেছে, সরকার ২০২৫ সালে ১০৮ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। দাম বাড়ানো হলে আরও সাত কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ বাড়ানোর কথা বলেছে পেট্রোবাংলা। দেশে মোট ছয়টি সার কারখানা রয়েছে। এর মধ্যে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আশুগঞ্জ সার কারখানা অনেক পুরোনো হওয়ায় গ্যাস খরচ অনেক বেশি, যে কারণে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

অপর পাঁচটি সার কারখানায় দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে ২৫০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, ১১৫ কার্গো এলএনজি আমদানি বাবদ ব্যয় হবে ৫৫ হাজার ৩২ কোটি ৩০ লাখ টাকা, দাম বাড়ানো হলে আয় হবে ৪৪ হাজার ৩৪২ কোটি ৭৪ লাখ টাকা। দাম বাড়ানোর পরও ঘাটতি থাকবে ৮৩৫৫ কোটি টাকা। সরকার কর্তৃক ৬ হাজার কোটি টাকা ভর্তুকি বিবেচনায় নিলে ঘাটতি থাকবে ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা। ঘনমিটার প্রতি গ্যাসের মিশ্রিত ব্যয় ২৮ দশমিক ৭৮ টাকা আর গড় বিক্রয়মূল্য দাঁড়াবে ২৪ দশমিক ৫৬ টাকা। এখানে ঘাটতি থাকবে ৪ দশমিক ২২ টাকার মতো। পেট্রোবাংলা প্রাক্কলন অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ১১৫ কার্গো এলএনজি আমদানি করলে

দৈনিকি গড়ে ৯৩২ দশমিক ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি হবে। যার জন্য খরচ হবে ৫৭ হাজার ৯২৮ কোটি টাকা। আর আমদানির তুলনায় প্রায় দ্বিগুণ ১৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে, এতে খরচ পড়বে ৫ হাজার ৬৭৮ কোটি টাকা। প্রস্তাবে আরও বলা হয়েছে, গ্যাস উৎপাদন ও সরবরাহের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার কারণে সব শ্রেণিতে প্রভাব পড়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো সার। ঘাটতি থাকায় তিনটি সময়ে রেশনিং করে ভিন্ন ভিন্ন পরিমাণে গ্যাস দেওয়া হয়। গড়ে দৈনিক ১১৬ মিলিয়ন (চাহিদা ২৫০ মিলিয়ন) গ্যাস সরবরাহ দেওয়া হয়। গ্যাস অভাবে বিপুল ব্যয়ে স্থাপিত সারকারখানাগুলো বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। বৈদেশিক মুদ্রা ব্যয়

করে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। এতে উৎপাদনের চেয়ে আমদানি ব্যয় অনেক বেশি হয়ে থাকে। নিয়ম অনুযায়ী গ্যাসের দামের আবেদন পাওয়ার পর বিইআরসি যাচাই-বাছাই শেষে গণশুনানির মাধ্যমে দর ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩