ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন
রেকর্ড গড়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে?
ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন
বাংলাদেশকে বিধ্বস্ত করল উত্তর কোরিয়া
শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
সাকিব-তামিম-মুশফিকদের কেউ নেই, ভাঙল ১৮ বছরের কীর্তি
বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’-এর অন্যতম তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। গত দেড় দশকে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে তাদের। পরিসংখ্যান বলছে, গত ১৮ বছরে বাংলাদেশ যত ওয়ানডে খেলেছে, তাতে এই ত্রয়ীর কেউ না কেউ তো ছিলেন-ই।
তবে এবার সেই কীর্তি ভেঙেছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে সাকিব-তামিম-মুশফিকদের কেউই নেই।
তামিম তো দীর্ঘ সময় ধরেই দলের বাইরে। রাজনীতিতে সাকিব আল হাসানের এখন জাতীয় দলের ব্রাত্য হওয়ার জোগাড়। বাকি ছিলেন মুশফিক, কিন্তু আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পেয়ে তার সিরিজ শেষ হয়ে গেছে।
পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, বাংলাদেশের টানা ৩১০ ওয়ানডেতে এই
ত্রয়ীর কেউ না কেউ খেলেছেন। তাদের কাউকে ছাড়া বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচের দেখা মিলেছিল ২০০৬ সালের ৪ আগস্ট।
ত্রয়ীর কেউ না কেউ খেলেছেন। তাদের কাউকে ছাড়া বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচের দেখা মিলেছিল ২০০৬ সালের ৪ আগস্ট।



