সরকার মনমোহনকে অপমান করেছে, রাহুলের তোপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

সরকার মনমোহনকে অপমান করেছে, রাহুলের তোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে শুক্রবার থেকেই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। এই ইস্যুতে দলের প্রবীণ নেতাদের পাশাপাশি সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। দলের অন্য শীর্ষ নেতার মতো রাহুলেরও বক্তব্য হল- ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের রীতি পালনের জন্য ‘নিগমবোধ ঘাটে’ যাবতীয় বন্দোবস্ত করা হয়। কিন্তু, মনমোহন সিংয়ের শেষকৃত্য করার জন্য বা সেই শেষকৃত্যস্থলে তার স্মৃতিসৌধ নির্মাণের জন্য ‘নিগমবোধ ঘাট’ মোটেও যোগ্য স্থান নয়। রাহুলের মতে মনমোহন সিংয়ের শেষকৃত্য এবং স্মৃতিসৌধ নির্মাণ দেশের ‘সবথেকে মর্যাদাসম্পন্ন’ কোনো স্থানেই হওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন রাহুল গান্ধী। হিন্দিতে তিনি লিখেছেন, ‘ভারতমাতার মহান সন্তানকে অপমান করেছে

বর্তমান সরকার। ড. মনমোহন সিং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের আয়োজন করে তাকে অসম্মান করা হয়েছে।’ রাহুল আরও স্মরণ করিয়ে দেন, মনমোহন সিং টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন বলেই আজ ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পেরেছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী লেখেন, ‘আজ পর্যন্ত, দেশের যতজন সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য করা হয়েছে, সেগুলি এমন কোনো জায়গায় করা হয়েছে, যাতে সেখানেই তাদের সমাধিস্থল নির্মাণের অনুমোদন থাকে এবং যাতে প্রত্যেক ব্যক্তি কোনও সমস্য়া ছাড়াই সেই মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।’ রাহুল গান্ধীর সরাসরি অভিযোগ, মনমোহন সিংয়ের শেষকৃত্য করার ক্ষেত্রে সেই রীতি মানেনি বর্তমান কেন্দ্রীয় সরকার।

তার বক্তব্য, প্রয়াত কংগ্রেস নেতার প্রতি এটুকু সম্মান অবশ্যই দেখাতে পারত বিজেপি নেতৃত্বাধীন সরকার। রাহুল এই বিষয়ে আরও লেখেন, ‘ড. মনমোহন সিং আমাদের সর্বোচ্চ সম্মান এবং সবথেকে সম্মানজনক সমাধিস্থল পাওয়ার যোগ্য। দেশের এই মহান সন্তানের প্রতি সরকারের আরও একটু সম্মান দেখানো উচিত ছিল। যিনি তার সম্প্রদায়কে গর্বিত করেছিলেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে