সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫
     ৭:১৮ পূর্বাহ্ণ

সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৭:১৮ 92 ভিউ
মানুষ প্রায়ই বাহ্যিক চাকচিক্য ও সামাজিক মর্যাদাকে সাফল্যের মানদণ্ড হিসেবে ধরে নেয়। আমরা যাকে সম্মান করি, সে আদৌ সত্যের পথে আছে কি না, তা অনেক সময় বিবেচনায় আনি না। আবার যাকে অবমাননা করি, সে হয়তো আল্লাহর কাছে মর্যাদাবান। এই ভ্রান্ত ধারণার সংশোধনেই মহানবী (সা.) এক আশ্চর্য ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে একদা একজন মহিলা তার কোলের শিশুকে দুধ পান করাচ্ছিলো। এমন সময় একজন ঘোড়সওয়ার তাদের নিকট দিয়ে গমন করে। মহিলাটি বললো, হে আল্লাহ! আমার ছেলেটিকে এই অশ্বারোহীর মতো না বানিয়ে মৃত্যু দিয়ো না। তখন কোলের শিশুটি বলে উঠল,

হে আল্লাহ! আমাকে ঐ অশ্বারোহীর মতো করো না। এই বলে পুনরায় সে দুধ পানে মনোনিবেশ করলো। তারপর একজন মহিলাকে কতিপয় লোক অপমানজনক ঠাট্টা বিদ্রূপ করতে করতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। ঐ মহিলাকে দেখে শিশুর মা বলে উঠলো, হে আল্লাহ! আমার পুত্রকে ঐ মহিলার মতো করো না। শিশুটি বলে উঠলো, হে আল্লাহ! আমাকে ঐ মহিলার ন্যায় করো। মহানবী (সা.) বলেন, ঐ অশ্বারোহী ব্যক্তি কাফির ছিলো। আর ঐ মহিলাকে লক্ষ্য করে লোকজন বলছিলো, তুই ব্যভিচারিণী, সে বলছিলো হাসবিয়াল্লাহ অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। তারা বলছিলো তুই চোর, আর সে বলছিলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। (বুখারি, হাদিস : ৩৪৬৬) এই হাদিসের ঘটনাটিতে প্রথম দৃশ্যে দেখা

অশ্বারোহী ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে সম্মানিত ও ক্ষমতাবান মনে হলেও, বাস্তবে সে ছিল জালিম ও কাফির। সে মানুষের ওপর অন্যায় করত, আল্লাহর বিধান অমান্য করত। তাই নবজাতক শিশুটি বলল, হে আল্লাহ! আমাকে তার মতো করো না'। অপরদিকে যে নারীকে সমাজ অপমান করছিল, সে ছিল প্রকৃত অর্থে নেককার ও ধৈর্যশীলা এক নারী। সে এসব অন্যায়ের কিছুই করেনি; বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বলছিল, হাসবিয়াল্লাহু', আল্লাহই আমার জন্য যথেষ্ট।' এখানে আল্লাহ তা’আলা নিজের কুদরতের মহিমা প্রদর্শন করেছেন এক নবজাতক শিশুর মাধ্যমে। ন্যায় ও জুলুমের মাঝে প্রকৃত পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন যে, বাহ্যিক চাকচিক্যের আড়ালে জুলুম লুকিয়ে থাকতে পারে, আর লাঞ্ছিত মানুষের ভেতরে লুকিয়ে থাকতে

পারে ঈমানের আলো। তাই আল্লাহর কাছে নিজের ও নিজের সন্তানদের জন্য ঈমানের আলোয় আলোকিত হওয়ার দোয়া করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস