ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ
কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা
প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে?
রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান
শ্রীলংকায় তিন সদস্যের মন্ত্রিসভা
শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া, আইন প্রণেতা বিজিথা হেরাথ এবং নিজে পোর্টফোলিও নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন৷
দিশানায়েকে এখন প্রতিরক্ষা, অর্থ, অর্থনৈতিক উন্নয়ন, নীতি প্রণয়ন, পরিকল্পনা, পর্যটন, জ্বালানি, কৃষি, ভূমি, পশুসম্পদ, সেচ, মৎস্য ও জলজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এর আগে অমরাসুরিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, এবং বিচার, জনপ্রশাসন, প্রাদেশিক পরিষদ, স্থানীয় সরকার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শ্রম, নারী, শিশু ও যুব বিষয়ক, ক্রীড়া, ব্যবসা, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, সমবায় উন্নয়ন, শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হন।
হেরাথকে বৌদ্ধ বিষয়ক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক, জাতীয় সংহতি, সামাজিক নিরাপত্তা, গণমাধ্যম, পরিবহন, মহাসড়ক, বন্দর
ও বেসামরিক বিমান চলাচল, জননিরাপত্তা এবং পররাষ্ট্র, পরিবেশ, বন্যপ্রাণী, বন সম্পদ, পানি সরবরাহ, বৃক্ষরোপণ মন্ত্রীর এবং সম্প্রদায়, অবকাঠামো, গ্রামীণ ও নগর উন্নয়ন, আবাসন ও নির্মাণ মন্ত্রণায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ও বেসামরিক বিমান চলাচল, জননিরাপত্তা এবং পররাষ্ট্র, পরিবেশ, বন্যপ্রাণী, বন সম্পদ, পানি সরবরাহ, বৃক্ষরোপণ মন্ত্রীর এবং সম্প্রদায়, অবকাঠামো, গ্রামীণ ও নগর উন্নয়ন, আবাসন ও নির্মাণ মন্ত্রণায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।



