শেখ হাসিনাসহ দোসরদের বিচারের আওতায় আনার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনাসহ দোসরদের বিচারের আওতায় আনার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইয়ূথ ফোরাম। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়সহ বিগত সরকারের বিশ্বস্ত, দুর্নীতিবাজ ও দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচারকারী মাফিয়া ডন তরফদার মো. রুহুল আমিনের গ্ৰেফতারের দাবিতে প্রতিবাদ সভায় ওই দাবি জানানো হয়। এতে বক্তৃতা করেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসান, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, বাংলাদেশ ইয়ূথ ফোরামের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রনেতা সাইদুর রহমান, নবাব সলিমুল্লাহ একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ প্রমুখ। প্রায় একই রকম তথ্য দিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী

ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোসররা বর্তমান সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তার অংশ হিসেবে শেখ হাসিনার বিশ্বস্ত দুর্নীতিবাজ দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচারকারী মাফিয়া ডন তরফদার মো. রুহুল আমিন বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সরকারের বিভিন্ন দপ্তরে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়মিত যাতায়াত করছে। তার মূল উদ্দেশ্য বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। শোনা যাচ্ছে, তরফদার রুহুল আমিন বাফুফের সভাপতি হতে যাচ্ছে। বিষয়টি সরকারের বিভিন্ন মহলকে দৃষ্টি আকর্ষণ করছি এই মাফিয়া ডন তরফদার মো. রুহুল আমিন সরকারের কোনো দপ্তরে যেন প্রবেশ করতে না পারে। অনতিবিলম্বে ঘাপটি মেরে থাকা মাফিয়া ডন তরফদার

মো. রুহুল আমিনসহ অবৈধভাবে অর্থ উপার্জন এবং বিদেশে টাকা পাচারকারীদের গ্রেফতার করা হোক। একই সঙ্গে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের জন্য গ্ৰেফতারের দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া