লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে ঢুকে অভিযান চালনোর ইঙ্গিত দিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর প্রধান লেফটন্যান্ট জেনারেল হারজি হালেভি। বুধবার ইসরাইলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, চলতি সপ্তাহে ইসরাইল লেবাননজুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরো মিসাইল আক্রমণ চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে। সেনাপ্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরাইলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবিলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য। হালেভির বক্তব্য, বুধবার ইসরাইলে একাধিক মিসাইল আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে একটি মিসাইল তেলআভিভ লক্ষ্য করে ছোঁড়া হয়। জবাবে গোটা লেবাননজুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরাইলও।

তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরাইলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরাইল। যার জেরে এখনো পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত ১০ হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থনে ইসরাইলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তারই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া