রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি বাইডেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪
     ৮:২১ পূর্বাহ্ণ

রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি বাইডেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ | ৮:২১ 117 ভিউ
যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।প্রায় তিন বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন।কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে।তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা।অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা

গ্রহণের দুই মাস পূর্বে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে এটিএসিএমএস রকেট। যেটি ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে রাশিয়ার ভেতরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে- এমন আশা করেন না মার্কিনিরা। কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।তিনি ক্ষমতায় বসে ইউক্রেনকে

দেওয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবেন কি না, সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিলেন, তিনি সবার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস