রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
     ৫:১৩ অপরাহ্ণ

রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৩ 39 ভিউ
বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ বা দলের নেতৃত্বে আসা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নেই এবং তিনি কখনোই সরাসরি রাজনীতি করতে চাননি। সম্প্রতি ডয়চে ভেলেকে (DW) দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক সামন্তক ঘোষের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার সন্তান হিসেবে তিনি বাংলাদেশের পরবর্তী রাজনীতির ময়দানে নামছেন কি না। জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘আমার এখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কী হবে আমি তো বলতে পারব

না। তবে দেশের রাজনীতিতে কে আসবে, এটা দলের কর্মীদেরই নির্ধারণ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আমেরিকায় এখন ৩১ বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে।’’ বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে সাংবাদিক প্রশ্ন করেন, তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হয়েছেন, সেক্ষেত্রে জয় বা তার বোন রাজনীতিতে আসার কথা ভাবছেন কি না। এর উত্তরে জয় বলেন, ‘‘না, আমাদের সেরকম কোনো চিন্তা নেই।’’ সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের গত ১৬-১৭ বছরের শাসনামলের সাফাই গেয়ে জয় দাবি করেন, ওই সময়ে দেশের যে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান ছিল, তা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে না।’’ দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করবে। এটা আমি বলে দিতে পারব না।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা