রহস্যময় রাধিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

রহস্যময় রাধিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
টিসকা চোপড়ার প্রথম ওয়েব ফিল্ম ‘সালি মহব্বত’—নামটির মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আবেগ ও অদৃশ্য রহস্যের টান। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রাধিকা আপ্তে। আগামী ১২ ডিসেম্বর জি৫-এ মুক্তি পেতে যাওয়া ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা যেন নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেত্রীকে। ট্রেলারে দেখা যায় ফুরসতগড় নামের শান্ত, ছোট শহরে বসবাস করেন রাধিকা। তার চরিত্রের নাম ‘স্মিতা’, যার দুনিয়া খুব সাদামাটা। নিজের বাগান, স্বামী আর রুটিনমাফিক জীবন। কিন্তু এ নীরবতার আড়ালেই জমে আছে ঘন কুয়াশা। শহরে ঘটে ভয়াবহ দ্বৈত খুন এবং তদন্ত যত এগোয়, স্মিতাকে ঘিরে স্পষ্ট হতে থাকে অস্বস্তিকর নীরবতা—যেন সে নিজেই জীবনের কোনো গোপন অধ্যায়

লুকিয়ে রেখেছে। ওয়েব ফিল্মটি নিয়ে রাধিকা বলেন, ‘ট্রেলারে স্মিতার জগতের অস্বস্তিকর নীরবতা ফুটে উঠেছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে সঠিকভাবে ধরতে সাহায্য করেছে।’ এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মা বলেন, ‘ট্রেলারটি প্রকাশের পর থেকেই পরিচিতদের থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এটি মুক্তির অপেক্ষায় আছেন। নতুন ধরনের একটি গল্পে অভিনয় করার সুযোগ হয়েছে। যার জন্য নির্মাতাকে ধন্যবাদ। এ ছাড়া রাদিকা দারুণ করেছেন। তিনি একজন অসাধারণ আর্টিস্ট।’ এতে আরও অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, সোরাসেনি মৈত্র, কুশা কপিলা, শরৎ সাক্সেনা প্রমুখ। ‘সালি মহব্বত’ মুক্তি পেতে চলেছে আগামী ১২ ডিসেম্বর, শুধু জি৫-এ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা