যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:২৭ অপরাহ্ণ

যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:২৭ 100 ভিউ
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া অচল। স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বাজারের পেমেন্ট থেকে শুরু করে সিনেমা দেখা, দূর-দূরান্তে যোগাযোগ, চ্যাট— সবই চলছে এখন স্মার্টফোনে। তবে স্মার্টফোন ব্যবহারে একটি সাধারণ সমস্যা সৃষ্টি করে, তা হলো ফোন গরম হয়ে যাওয়া। অনেক স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছে। আগের ফোনগুলোতে ব্যাটারি বাইরে থেকে খোলা গেলেও এখন সেই সুযোগ নেই। এমনকার ফোনগুলোর মধ্যে ভেতরে ফিক্সড করা থাকে ব্যাটারি। আর যদি ব্যাটারি ফুলে যায়, সঙ্গে সঙ্গে তা বদলে নিন। তা না হলে আপনি বড় বিপদে পড়তে পারেন। ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ কিংবা আগুন ধরাতে পারে। ব্যাটারি ফুলে গেলে এ সময় চার্জ দিলে ব্যাটারি

আরও বিপজ্জনক হতে পারে। ব্যাটারির ভেতরের গ্যাস বিষাক্ত ও দাহ্য বের হলে বিপজ্জনক। যত দ্রুত সম্ভব অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলান। নিজের হাতে ডাস্টবিনে ফেলবেন না। রিসাইক্লিং বা ইলেকট্রনিক ওয়েস্ট কালেকশন সেন্টারে জমা দিন। চলুন জেনে নেওয়া যাক, কেন ব্যাটারি ফুলে যেতে পারে?— প্রথমতো ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ব্যাটারির ভেতরে পাতলা ধাতু, প্লাস্টিকের বেশ কয়েকটি স্তর থাকে রাসায়নিক আবরণ দিয়ে ভরা। অ্যালুমিনিয়াম ব্যাগে ইলেক্ট্রোলাইট জেলের সঙ্গে এ জিনিস রাখা হয়। ভ্যাকুয়াম ভরে এই ব্যাগ সিল করা থাকে তাপ দিয়ে, যাতে বাইরে থেকে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এই জেল গ্যাসে পরিণত হয়ে গেলেই ব্যাটারি ফুলে ওঠে। এ ছাড়া

অতিরিক্ত চার্জিংয়ের ফলে এমনটা হতে পারে। বারবার ফোন চার্জ দেওয়া বা লম্বা সময় চার্জারে লাগিয়ে রাখা। এ ছাড়া ফোন গরম হলে কিংবা চার্জ দেওয়ার সময় বেশি গরম হলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয়ে গ্যাস তৈরি হয়। দ্বিতীয়ত হলো ভোল্টেজ/কারেন্ট ঠিকমতো নিয়ন্ত্রণ হয় না। পুরোনো বা দীর্ঘদিন ধরে ব্যবহৃত ব্যাটারি ফুলে যেতে পারে। ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত ২-৩ বছর। এর পর স্বাভাবিকভাবেই ক্ষয় হতে থাকে। আর শর্টসার্কিট বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থেকেও এমনটা হতে পারে। ভেতরের সেলে সমস্যা হলে ব্যাটারি ফুলতে পারে। যেভাবে প্রতিরোধ করার উপায় ১. দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে ফেলে রাখবেন না। ২. আপনার ফোনে ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করুন। ৩.

ব্যাটারির বয়স দুই থেকে তিন বছর হলে প্রয়োজনে নতুন ব্যাটারি লাগান। ৪. আপনার ফোন সবসময় অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করুন। ৫. ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না। সেই সঙ্গে গেম খেলার সময় কিংবা রোদে রাখা এড়িয়ে চলুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন