যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল-হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল-হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, এ বিষয়ে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব দেয়নি। বুধবার (১৫ জানুয়ারি) বেশকিছু গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে একমত হয়েছে। বুধবার সন্ধ্যার সঙ্গে সঙ্গে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আর রবিবার থেকে জিম্মিদের মুক্তি দিতে শুরু করবে হামাস। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এবং এএফপি জানিয়েছে, হামাস এই চুক্তির জন্য মৌখিক অনুমোদন দিয়েছে। রয়টার্সের মতে, হামাস

এখনও যুদ্ধবিরতির প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া জানায়নি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও এক বিবৃতিতে বলেছে, তারা এখনও হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি। ইসরায়েলি ওয়ালা নিউজ সাইট দেশটির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, “দোহাতে জিম্মি চুক্তির আলোচনায় দুই পক্ষ একমতে পৌঁছেছে। যুদ্ধবিরতিতে হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনওয়ার সম্মতি দিয়েছেন। কান নিউজ বলেছে, ইসরায়েলি মন্ত্রীরা বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ভোটের জন্য তাদের সময়সূচী নির্ধারণ করেছেন। তবে এখনও মন্ত্রিসভার কোনো বৈঠক ডাকা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভায় এ বিষয়ে ভোট পর্ব অনুষ্ঠিত হবে। কানের উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনি একটি সূত্র নিশ্চিত করেছে, আলোচনা অগ্রসর হয়েছে। আগামীকালকের (বৃহস্পতিবার) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। সূত্র অনুসারে, হামাস নেতারা বুধবার ভোরে

একটি বৈঠক করেন। ওই বৈঠকে সব সমস্যার সমাধান করা হয়। এর মধ্যে হামাস ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে তার সব পরিকল্পনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। বিভিন্ন হিব্রু মিডিয়ার প্রতিবেদন অনুসারে, রবিবারের প্রথম দিকে জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে। তবে চুক্তিটি আগে নিরাপত্তা মন্ত্রিসভা ও পরে পূর্ণ মন্ত্রিসভায় অনুমোদিত হতে হবে। কিন্তু এক আরব কূটনীতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, হামাস-ইসরায়েল চুক্তির খুব কাছাকাছি আছে। তিনি বিষয়টিকে ‘সুপার ক্লোজ’ হিসেবে অভিহিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন